প্রধান সূচি

ভান্ডারিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গাজীপুর মহল্লায় নিজেদের বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে শনিবার দুপুরে লিমা আক্তার (১৩) ও জান্নাতি আক্তার (৬) নামের নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এরা গাজীপুর মহল্লার মো. আলী হোসেন তালুকদারের মেয়ে। লিমা আক্তার স্থানীয় দক্ষিন গাজিপুর দাখিল মাদ্রাসা থেকে এবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিয়েছে এবং জান্নাতি আক্তার (৬) দক্ষিণ গাজীপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিমা এবং জান্নাতি দুই বোন শনিবার দুপুরে বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে না আসায় বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের পুকুরে নিমজ্জিত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা আরও জানান, দুই বোনের কেহই সাঁতার জানতো না। ধারনা করা হচ্ছে ছোট বোন পানিতে পড়ে গেলে বড় বোন তাকে উদ্ধার করতে গিয়ে দু’জনেই পানিতে ডুবে মারা যায়। ওই পরিবারে বর্তমানে শোকের মাতম চলছে। তাদের বাবা মায়ের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

নিহতদের স্বজনরা জানান, মেধাবী ছাত্রী লিমার ইচ্ছা ছিল ভালো ফলাফল করে নবম শ্রেণীতে ভর্তি হবে। কিন্তু তার আর পরীক্ষার ফলাফল জানা হলো না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial