সমকাল বরিশাল ব্যুারো প্রধান পুলক চ্যাটার্জির মাতার শেষকৃত্য সম্পন্ন
দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মাতা আরতি চ্যাটার্জি’র (৭০) শেষকৃত্য সোমবার বেলা ১১টায় বরিশাল মহাশশ্মানে সম্পন্ন হয়েছে। স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
আরতি চ্যাটার্জি রবিবার রাত সাড়ে ৯টায় বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থ অবস্থায় গত রবিবার থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু সংবাদ শুনে শুভাকাংক্ষিরা হাসপাতালে ও বাসায় ছুটে যান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
আরতি চক্রবর্তী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জির স্ত্রী। তিনি স্বামী, ২ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রয়াতের পুত্র পুলক চ্যটার্জি জানান, বয়সজনিত নানা রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আরতি চ্যাটার্জির মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, বএনপির যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোটার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ।
