প্রধান সূচি

মোড়েলগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ॥ প্রতিবাদ করায় চেয়ারম্যানের উপর হামলা

বাগেরহাটের মোড়েলগঞ্জে বহরবুনিয়া গ্রামে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিবাদ করায় চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটিয়েছে ওই দুবৃত্তরা। এলাকার যৌথ এ মৎস্য ঘেরটির ভূক্তভোগীরা বিচারের দাবীতে সোমবার সকালে কলেজ বাজারে বিক্ষোভ করেছেন। এলাকাবাসী ও ভূক্তভোগী মৎস্যজীবী পরিবার জানান।

১০/১৫ বছর ধরে পূর্ব বহরবুনিয়া গ্রামে ৩শ’ বিঘার একটি মৎস্য ঘের ওই এলাকার ৬০ পরিবার যৌথভাবে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে একটি পক্ষ রবিবার ওই ঘেরে বিষ প্রয়োগ করে। ঘের মালিকরা সকাল থেকে মাছ মরে ভেসে উঠতে দেখতে পায়। পরবর্তীতে ক্রমন্বয়ে বিকেল থেকে সোমবার পর্যন্ত রুই, কাতলা, বাগদা চিংড়িসহ দেশীয় বিভিন্ন প্রজাতীর মাছ ঘেরে ভাসতে থাকে। এতে ঘের মালিকদের কয়েকশ’ মন সাদা মাছ ও গলদা চিংড়ি মরে গিয়েপ্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা জানান।

যৌথ এই ঘের মালিক ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার, আব্দুল লতিফ খান, শাহাজাহান মহরী, হেমায়েত হাওলাদার, সাবেক মেম্বর হারুন হাওলাদার সন্তোষ শীল, মৎস্যজীবী আব্দুর রহমান হাওলাদার, ওলিউর রহমান হাওলাদার, আইয়ুব আলী হাওলাদারসহ ঘেরের সাথে সম্পৃক্তরা বলেন, আর মাত্র ১৫ দিন পরে ঘেরের পানি শুকিয়ে এ মাছ প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকায় বিক্রি হতো। এ ঘের থেকে বিগত বছরগুলোতে ৫০ থেকে ৬০ লাখ টাকার মাছ বিক্রি করছে তারা। এ এলাকার ৬০টি পরিবার সারা বছরের আয়ের উৎস ৮০ বিঘা নামে পরিচিত এ ঘেরটি। শত্রুতামূলক বিষ প্রয়োগের কারণেই দুদিন ধরে মাছ মরে ভেসে উঠছে। এ ঘটনায় তারা দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়েছেন।

এদিকে সোমবার সকালে কলেজ বাজার এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান রিপন তালুকদারের উপর হামলা চালায় একদল দুর্বৃত্তরা। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার বলেন, সকালে কলেজ বাজারে ঘেরে বিষ প্রয়োগের ঘটনার প্রতিবাদ করলে জাকির ফরাজীর নেতৃত্বে তার ভাই ছগির ফরাজীসহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল আমার উপরে আক্রমন চালায়। আমাকে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে।

বিষয়টি তিনি তাৎক্ষনিক প্রশাসনিক কর্মকর্তাদের জানিয়েছেন বলে দাবী করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial