বাগেরহাটে বিএনপির সাবেক মহাসচিব মোস্তফিজুর রহমানের ২৩তম মৃতু বার্ষিকী পালিত
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আ.স.ম. মোস্তফিজুর রহমানের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বাবুল আহম্মেদ, একেএম মতিউর রহমান মন্টু, মরহুম আ.স.ম. মোস্তফিজুর রহমানের ভাই মাহাবুবুর রহমান কালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোর, জেলা কৃষকদলের সভাপতি আসাফুদৌলা জুয়েল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, বাগেরহাট সদর থানা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, মৎস্যজীবী দলের হারুন উর রশিদ, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আসাউর রহমান বাবু, কচুয়া থানা বিএনপির সভাপতি হাজরা আসদুল ইসলাম পান্না প্রমুখ।
