Saturday, November 30th, 2019
চুরির টাকায় ভোগ-বিলাস সরকার সহ্য করবে না … প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ অবৈধভাবে অর্থ উপার্জন করে ভোগ-বিলাসি জীবন-যাপন করবেন, আর কেউ সৎভাবে, সাদাসিধে জীবন-যাপন করতে গিয়ে তার জীবনটাকে নিয়ে কষ্ট পাবেন, এটা হতে পারে না। চুরির টাকা দিয়ে ভোগ-বিলাসে জীবন কাটানো সরকার সহ্য করবে না। শনিবার দুুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। (খবর বাসস) প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে অর্থ উপার্জন করে বিরানী-পোলাও খাওয়া আর ব্রান্ডের জিনিস পরার চেয়ে সাদাসিধে জীবন যাপন করা অনেক সম্মানের। অন্তত, এটা অবৈধ, চোরা টাকা এই কথাটা সারাক্ষণবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় আরবী হরফে তিন ইসলামী স্তম্ভ
দক্ষিণাঞ্চলের মধ্যে একমাত্র ঐতিহ্যবাহী ভান্ডারিয়ায় পবিত্র আরবী হরফের ক্যালিগ্রাফিতে গড়ে তোলা হয়েছে তিনটি ইসলামী স্তম্ভ। তিনটির মধ্যে প্রথমটি ১৯৯৮ সালে ভান্ডারিয়া উপজেলার স্থানীয় বাসস্ট্যান্ডে তোলা হয় কলেমা চত্বর। আনুমানিক ৩২০ ফুট গোলাকার স্থানে প্রায় ২০ ফুট উঁচু মাটির ডিবির উপরে সাড়ে ১৭ ফুট উঁচু আরবী হরফে নির্মিত এই স্তম্ভের চারিপাশে শোভাবর্ধনে স্টীল বেস্টনির মধ্যে রয়েছে দৃষ্টি নন্দিত সবুজের সমরোহ। অতীতে এখানে ছিল পরিত্যাক্ত অবস্থায়। বর্তমানে অধীক রাত পর্যন্ত থাকে মানুষের সমাগম। এখানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের দুরপাল্লার যানবাহন ছেড়ে যায় এবং অবস্থান করে। ৭ লাখ টাকা ব্যয়ে এটি নির্মানের পড়েবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিএনপির সাবেক মহাসচিব মোস্তফিজুর রহমানের ২৩তম মৃতু বার্ষিকী পালিত
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আ.স.ম. মোস্তফিজুর রহমানের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বাবুল আহম্মেদ, একেএম মতিউর রহমান মন্টু, মরহুম আ.স.ম. মোস্তফিজুর রহমানের ভাই মাহাবুবুর রহমান কালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা বিএনপিরবিস্তারিত পড়ুন
কাউখালীতে ২ দিনব্যাপী শিশু মেলা শুরু
পিরোজপুরের কাউখালীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মেলার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন। এর আগে মেলা উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সরকারি বালক বিদ্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলাস্থলে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো.বিস্তারিত পড়ুন
মোংলায় নৌযান শ্রমিকদের কর্মবিরতি ॥ বন্দরে অচলাবস্থা
নৌযান ও নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজী এবং ডাকাতি বন্ধ, ভারতগামী নৌযান শ্রমিককে ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানী বন্ধ, নদীর নাব্যতা রক্ষা ও মার্কা, বয়া ও বাতি স্থাপনসহ ১১ দফা দাবীতে শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশের ন্যায় দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলাতেও নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে রাত থেকেই বন্ধ হয়ে গেছে মোংলা বন্দর থেকে ভারত-বাংলাদেশে নৌ প্রটোকল রুটসহ সারা দেশের নৌপথে পণ্য পরিবহণের কাজ। নৌযান শ্রমিকদের এ কর্মবিরতিতে মোংলা বন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে। দুপুর নাগাদ বন্দরে অবস্থানরত অধিকাংশ জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ বন্ধ হয়ে গেছে। এদিকেবিস্তারিত পড়ুন
