প্রধান সূচি

কাউখালীর আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ নব নির্বাচিত সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, সহকারি শিক্ষক মলিন মন্ডল, সহকারি শিক্ষক আইনুন নাহার, ম্যানেজিং কমিটির সদস্য বেল্লাল গাজী, আলী হোসেন প্রমুখ।
সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, স্কুলটি যে উদ্দেশ্য নিয়ে এলাকার সমাজেসেবক ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ প্রতিষ্ঠা করেছিলেন তাদের স্বপ্ন পূরণ হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে এলাকার শত শত শিক্ষার্থীরা লেখাপড়া করে এলাকার মুখ উজ্জ্বল করেছে। ঘরে ঘরে শিক্ষার আলো আজ ছড়িয়ে পড়েছে। তিনি স্কুলের বিরাজমান সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে স্কুলের সার্বিক পাঠদান ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial