ভান্ডারিয়ায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
জেলার ভান্ডারিয়া উপজেলায় বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও একই স্থানে উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ এবং অন্য সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। এসব সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, কৃষি অফিসার আবদুল্লা আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, খান এনামুল করিম পান্না, হুমায়উন কবির, দুপ্রক সভাপতি আব্দুর রশিদ মাস্টার প্রমূখ।
সভায় ১৬ ডিসেম্বর জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে ঐদিন সকালে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি ম্যাডিকেল ক্যাম্প, ফ্রি ভূমি সেবা, বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং নারীদের অংশগ্রহনে ক্রিড়া, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ ও শিশুদের চিত্রাঙ্কন, বড়দের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা ও হাসপাতাল এবং এতিমখানায় উন্নতমানের খাবারের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
