প্রধান সূচি

বাগেরহাটে বাল্যবিয়ে বন্ধে করণীয় শীর্ষক এডভোকেসি কর্মশালা

বাংলাদেশ সরকার ও ইউনিসেফ এর যৌথ কার্যক্রমে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট প্রোগ্রামে বাল্যবিবাহ নোটারী পাবলিক ও নিকাহ রেজিস্টারের ভূমিকা বিষয়ক এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, বাগেরহাট পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ মোহাম্মদ আলী, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহী আলম বাচ্চু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, অতিরিক্ত জেলা রেজিষ্টার মো. শাহীনুজ্জামান, সহকারী কমিশনার মো. আলীমুজ্জামান মিলন, জেলা পরিষদের সদস্য এডভোকেট শরিফা খানম, বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট পারভীন আহমেদ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম টুকু, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, সাংবাদিক সোহাগ হাওলাদার, বাগেরহাট জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা  মো. আবু হানিফ, সাধারণ সম্পাদক শেখ নাজিম উদ্দিন, ইউনিসেফের জেলা সমন্বয়কারী মো. তাজুল ইসলামসহ বাগেরহাটে কর্মরত নিবন্ধিত কাজীবৃন্দসহ আইনজীবী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial