প্রধান সূচি

বাগেরহাটে ভ্যান বিতরণ

বাগেরহাট পৌরসভার পরিস্কার-পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ময়লা পরিবহনের জন্য ভ্যান বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ব্যাটারি চালিত এ ভ্যানের চাবি তুলে দেন। এসময় বাগেরহাট পৌর কাউন্সিলর শাহ নেওয়াজ মোল্লা দোলন, ফারুক তালুকদার, তানিয়া খাতুন, পৌরসভার ইঞ্জিনিয়ার রঞ্জন কান্তি গুহ, পৌর কর্মকর্তা রফিকুল ইসলাম মিঠু, প্রাকটিক্যাল অ্যাকশন এর প্রকল্প কর্মকর্তা রাজিব কুমার রায়, কর্মজীবী নারীর ভারপ্রাপ্ত ম্যানেজার মো. রুবেল আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাকটিক্যাল অ্যাকশন ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় কর্মজীবী নারীর পক্ষ থেকে এ ভ্যান গাড়ী বিতরণ করা হয়।

পৌরসভার রেল কলোনী পয়বর্জ্য শ্রমজীবী সমবায় সমিতিকে হাইক্যাপ সাটার মেশিনসহ একটি ভ্যান এবং হরিণখানা পরিচ্ছন্নতা কর্মী শ্রমজীবী সমবায় সমিতি, রেল কলোনি ময়লা সংগ্রহকারী শ্রমজীবী সমবায় সমিতি, বাগেরহাট পৌর ময়লা সয়গ্রহকারী শ্রমজীবী সমবায় সমিতি ও রেল কলোনী পরিচ্ছন্নতা কর্মী শ্রমজীবী সমবায় সমিতিকে একটি করে মোট ৫টি ব্যাটারী চালিত ভ্যান প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial