ইন্দুরকানীতে উপজেলা তথ্য কেন্দ্রের উঠান বৈঠক
জেলার ইন্দুরকানীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা উপজেলা তথ্য কেন্দ্রের ‘তথ্য আপা’ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পত্তাশি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বড়বাড়িতে বৃহস্পতিবার বিকেলে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক, উপজেলা তথ্য কেন্দ্রের সহকারী প্রোগ্রামার চন্দন রায়।
এসময় বক্তারা বলেন তথ্য কেন্দ্রের মাধ্যমে তথ্য সেবা প্রদানের পাশাপাশি সেবা গ্রহীতাদের জন্য উঠান বৈঠক আয়োজন করে গ্রামীণ তৃনমূল মহিলাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তোলা হচ্ছে।
বৈঠকে গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং বিভিন্ন ডিজিটাল সেবাসমূহ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী, তথ্য সেবা কর্মকর্তা রুমানা ইসলাম, তথ্য সেবা সহকারী আনার কলি, সারমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
