মঠবাড়িয়ায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সাহায্য প্রদান
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।
রবিবার সকালে মঠবাড়িয়া ডাকবাংলো মিলনায়তনে পিরোজপুর জেলা পরিষদের সদস্য যায়েদা আক্তার নিনা উপজেলার বিভিন্ন এলাকায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা জুলেখা বেগম মনি ও সমাজ সেবক মো. কবির ফরাজী প্রমুখ।
Please follow and like us:
« কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ২২ হাজার পরীক্ষার্থী »
