বাগেরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন
“কর প্রদানে স্বত:স্ফুর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার থেকে বাগেরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে কর অঞ্চল-খুলনার অধিক্ষেত্রাধীন বাগেরহাট উপকর কমিশনারে কার্যালয়ে (সার্কেল-১৪) ১৬ই নভেম্বর থেকে আগামী ১৯ই নভেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী আয়কর অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
কর অঞ্চল খুলনার যুগ্ম কর কমিশনার মো. মনজুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি শেখ লিয়াকত হোসেন।
মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিন রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের টিন সনদ প্রদান, আয়করের ক্ষেত্র জানা ও আয়কর রিটার্ন ফর্ম পুরনের সহযোগিতা করা, ব্যাংক বুথে আয়কর প্রদান, মুক্তিযোদ্ধা,মহিলা, প্রতিবন্ধি এবং সামরিক বাহিনীর করদাতাদের জন্য পৃথক বুথের ব্যবস্থাসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।
