প্রধান সূচি

Saturday, November 16th, 2019

 

জেডিসি পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থী

ভান্ডারিয়ায় কেন্দ্র সচিব ও মাদ্রাসা সুপারসহ ৭ জন আটক

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেডিসি পরীক্ষায় আসল পরীক্ষার্থীর বদলে অন্যদের দিয়ে (প্রক্সি) পরীক্ষা দেওয়ার অভিযোগে কেন্দ্র সচিব ও মাদ্রাসা সুপারসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়ার নিভৃত পল্লীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বিপিএম দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে শনিবার জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ৫ ভূয়া পরীক্ষার্থীকে সনাক্ত করেন। মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দেওয়ার অভিযোগে তাদেরকে তাৎক্ষনিক আটক করা হয় এছাড়া আর্থিক সুবিধাবিস্তারিত পড়ুন


নাজিরপুরে এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রায় সব কয়টি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ পাওয়া গেছে। ফরম পূরণের সময় অন্য কোনো ফি আদায় করা যাবে না সরকারি এমন নির্দেশনা থাকলেও তা অমান্য করে বিভিন্ন কারণ দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। সবচেয়ে গুরুতর অভিযোগ পাওয়া গেছে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গত দু’মাস আগে যোগদানকারী প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বিশ্বাসের বিরুদ্ধে। তিনি শিক্ষার্থীদের কাছে ৫ হাজার টাকা করে নিয়ে ২ হাজার টাকার রশিদ দিয়েছেন। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জামাইয়ের আঘাতে স্ত্রী ও শ্বাশুড়ি জখম

জেলার ইন্দুরকানীতে এক পাষন্ড জামাই পারিবারিক কলহের জের ধরে শ্বাশুড়ি ও স্ত্রীকে  কুপিয়ে গুরুতর জখম করেছে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক জামাই বেল্লালকে ইন্দুরকানী থানা পুলিশ বাগেরহাট এলাকা থেকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে  এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা সূত্রে জানন গেছে, উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের ছত্তার খানের ছেলে জামাই বেল্লালের সাথে পারিবারিক ঘটনা নিয়ে স্ত্রী বেবী বেগম (৩৫) এর কথা কাটাকাটি  হয়। এ সময় ওই বাড়ীতে বেড়াতে আসা শ্বাশুড়ি  হাজেরা বেগম তাদের কথায় বাঁধা দিলেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ৩৩৩ কল সেন্টার বিষয়ে প্রেস কনফারেন্স

সরকারের ৩৩৩ কল সেন্টার মাঠ পর্যায়ে পৌঁছে দেয়ার প্রচারনার অংশ হিসেবে বাগেরহাট জেলায় কর্মরত সকল সাংবাদিকদের অবহিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস কনফারেন্স করা হয়েছে। প্রেস কনফারেন্সে বাগেরহাট জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, সাধারণ মানুষ সরকারের সকল মন্ত্রণালয়ের সেবা পেতে ৩৩৩ কল সেন্টারে ফোন করলে দ্রুত সেবা পাবেন। সরকারের এই কল সেন্টার চালুর পর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাগেরহাট জেলার ১৫ হাজার ৪৪২ জন নারী-পুরুষবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন

“কর প্রদানে স্বত:স্ফুর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার থেকে বাগেরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে কর অঞ্চল-খুলনার অধিক্ষেত্রাধীন বাগেরহাট উপকর কমিশনারে কার্যালয়ে (সার্কেল-১৪) ১৬ই নভেম্বর থেকে আগামী ১৯ই নভেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী আয়কর অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। কর অঞ্চল খুলনার যুগ্ম কর কমিশনার মো. মনজুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ডবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

পিরোজপুরে আজ শনিবার থেকে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান সেখ আলম, পিরোজপুর সার্কেল-৬ এর উপকর কমিশনার সুব্রত কুমার দে, জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট শহিদুল হক পান্না। উপকর কমিশনার (সার্কেল-৬) সুব্রত কুমার দে জানান, আগামী ১৯ নভেম্বরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা প্রদান

জেলার ভান্ডারিয়ায় শনিবার সকালে পৈকখালী হাজী এস. এন. জামান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ২০২০ সালের দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনের জন্য বেসরকারি সামাজিক সংগঠন পেনিনসুলা ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের পরিচালক মো. মিরাজুল ইসলাম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৈকখালী হাজী এস. এন. জামান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার। বক্তব্য রাখেন, জাতীয়পার্টি (জেপি)’র মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার,বিস্তারিত পড়ুন


জমে উঠেছে কাউখালীর শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের রাস উৎসব

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব জমে উঠেছে। পুণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠেছে উৎসব। রবিবার সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৮তম আবির্ভাব তিথি রাসপূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটেছে। ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হয়েছে। হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীর উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয়েছে মিলনমেলায়। প্রতি বছরই রাস উৎসব উপলক্ষে কাউখালীতে শ্রীগুরুবিস্তারিত পড়ুন


দুবলার চর থেকে ১০ শিশু শ্রমিক উদ্ধার ॥ অপরহণকারী আটক

বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চর থেকে এক অপহরণকারীকে আটকসহ অপহৃত ১০ শিশু শ্রমিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার রাত ১২ দিকে দুবলার চরের মাঝেরকেল্লা চর থেকে কোস্টগার্ড তাদের উদ্ধার করে। কোস্টগার্ড পশ্চিম জোন এর (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আটক অপহরণকারী হচ্ছেন চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল হক ওরফে লেদু মিয়া। সে শিশুদের দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে কাজের প্রলোভন দেখিয়ে দুবলার চরে নিয়ে আটকে রেখে শিশু শ্রমে বাধ্য করছে। উদ্ধারকৃত শিশুরা দুবলার মাঝেরকেল্লা চরে শুটকি তৈরির কাজ করছিল।বিস্তারিত পড়ুন


শরণখোলায় ছেলের দায়ের কোপে পিতা নিহত

শরণখোলায় মস্তিস্ক বিকৃত ছেলের দায়ের কোপে গুরুতর আহত বৃদ্ধ পিতা রাসেদ খান (৮৫) শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব সোনাতলা গ্রামে। নিহত রাসেদ খানের মেঝো ছেলে আব্দুল মান্নান  জানান,  তার বড় ভাই  আব্দুল কুদ্দুস (৪০) দীর্ঘ কয়েক বছর ধরে মস্তিস্ক বিকৃত (মাথা খারাপ) অবস্থায় ঘরে শিঁকলবন্দী  ছিলেন। শুক্রবার দুপুরে তার ভাই সবার অজান্তে শিঁকল খুলে ঘরে থাকা দা নিয়ে আকষ্মিকভাবে বৃদ্ধ পিতা রাসেদ খানকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial