প্রধান সূচি

ইন্দুরকানীতে জামাইয়ের আঘাতে স্ত্রী ও শ্বাশুড়ি জখম

জেলার ইন্দুরকানীতে এক পাষন্ড জামাই পারিবারিক কলহের জের ধরে শ্বাশুড়ি ও স্ত্রীকে  কুপিয়ে গুরুতর জখম করেছে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক জামাই বেল্লালকে ইন্দুরকানী থানা পুলিশ বাগেরহাট এলাকা থেকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে  এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানন গেছে, উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের ছত্তার খানের ছেলে জামাই বেল্লালের সাথে পারিবারিক ঘটনা নিয়ে স্ত্রী বেবী বেগম (৩৫) এর কথা কাটাকাটি  হয়। এ সময় ওই বাড়ীতে বেড়াতে আসা শ্বাশুড়ি  হাজেরা বেগম তাদের কথায় বাঁধা দিলে পাষন্ড জামাই উত্তেজিত হয়ে ধারালো ‘দা’ দিয়ে স্ত্রী ও শ্বাশুড়িকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে গুরুতর জখম করেছে জামাই। এ ঘটনায় শনিবার বিকেলে থানায় মামলা  হয়েছে এবং জামাই বেল্লালকে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial