শরণখোলায় ছেলের দায়ের কোপে পিতা নিহত
শরণখোলায় মস্তিস্ক বিকৃত ছেলের দায়ের কোপে গুরুতর আহত বৃদ্ধ পিতা রাসেদ খান (৮৫) শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব সোনাতলা গ্রামে।
নিহত রাসেদ খানের মেঝো ছেলে আব্দুল মান্নান জানান, তার বড় ভাই আব্দুল কুদ্দুস (৪০) দীর্ঘ কয়েক বছর ধরে মস্তিস্ক বিকৃত (মাথা খারাপ) অবস্থায় ঘরে শিঁকলবন্দী ছিলেন। শুক্রবার দুপুরে তার ভাই সবার অজান্তে শিঁকল খুলে ঘরে থাকা দা নিয়ে আকষ্মিকভাবে বৃদ্ধ পিতা রাসেদ খানকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
শরণখোলা থানা ওসি আব্দুল্লাহ আল সাইদ বলেন, ছেলের দায়ের কোপে পিতা খুনের ঘটনা তিনি শুনেছেন। খুলনা মেডিকেল কলেজে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের লোকজন অভিযোগ দিরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
