প্রধান সূচি

দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় শেখ হাসিনার সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার সরকার যে কোন প্রাকৃতিক দূর্যোগে সব সময়ই জনগণের পাশে দাড়িয়েছে। প্রাকৃতিক দূর্যোগে মোকাবেলায় শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় শেখ হাসিনার সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত।

মঙ্গলবার পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন। মন্ত্রী এদিন পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর, নাজিরপুরের শ্রীরামকাঠী, গাওখালীসহ বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত দিনে জনগণের সকল সুখ দুঃখে জননেত্রী শেখ হাসিনা সব সময় পাশে  থেকেছেন। আগামীতেও সব ধরণের দুর্যোগসহ যে কোন পরিস্থিতিতে তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন।

শ. ম. রেজাউর করিম বলেন, পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। যাদের ঘরবাড়ি বিধবস্ত হয়েছে সরকারীভাবে তাদের ঘরবাড়ি নির্মান করে দেয়া হবে। এছাড়া অন্যদের প্রয়োজনমত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী’র সাথে এ সময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial