সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী’র শোক প্রকাশ
চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, এমপি।
মন্ত্রী আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় জানান, মইন উদ্দীন খান বাদলের মতো সাহসী, সৎ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ রাজনৈতিক নেতার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর কীর্তিময় রাজনৈতিক জীবন আমাদের সবসময় অনুপ্রেরণা যোগাবে। তিনি আমাদের শ্রদ্ধায় ও অনুপ্রেরণায় সব সময় বেঁচে থাকবেন।
মন্ত্রী মরহুম মইন উদ্দীন খান বাদলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Please follow and like us:
« শেখ মো. নুরুল আমীন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) একজন ভালো সাংবাদিকের কোনো বন্ধু থাকে না … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী »
