Thursday, November 7th, 2019
দীর্ঘ ৯ বছর পর রাহুমুক্ত হতে চলছে ॥ ৪৫ দিনের মধ্যে নির্বাচন
পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি
হাইকোর্ট, সুপ্রিমকোর্ট ও শ্রম অধিদপ্তরে মামলা মোকদ্দমা নিস্পত্তি শেষে অবশেষে স্বস্তি ফিরেছে পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিতে। দীর্ঘ ৯ বছরের অনিয়ম ও সেচ্ছাচারিতার প্রতিবাদে শেষ পর্যন্ত মালিকদেরই জয় হলো। রাহু মুক্ত হতে চলে পিরোজপুরের এ বাস মালিক সমিতি। সমিতির সভাপতি মশিউর রহমান মহারাজের বিরুদ্ধে সমিতির অর্থ আত্মসাৎ, অনিয়ম-দুর্নীতি ও চাঁদা আদায়ের অভিযোগ এনে অনাস্থা দেয় সমিতির ১৭১ সদস্যের মধ্যে ১৪০ জন সদস্য। চলতি বছরের দুই ২ অক্টোবর সাধারণ মালিকরা এক বিশেষ সভায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের ছোট ভাইবিস্তারিত পড়ুন
একজন ভালো সাংবাদিকের কোনো বন্ধু থাকে না … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি বলেছেন, একজন ভালো সাংবাদিকের কোনো বন্ধু থাকে না। সাংবাদিকদের সৃষ্টি তাদের অমরত্ব দিতে পারে। তারা কঠিনকে ভালোবাসেন। তাদের বৈচিত্র্যময় জীবনে আনন্দের চেয়ে বেদনার মুহূর্ত প্রবল। তাদের অনবদ্য সৃষ্টি অনেক সময় অনুপ্রেরণা ও উৎসাহ দেয় এবং ভবিষ্যতে চলার পথ নির্দেশ করে। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে ‘রূপসী বাংলা’ শীর্ষক জাতীয় ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকগণ অনেক সময় প্রয়োজনীয় বেতন-ভাতাবিস্তারিত পড়ুন
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী’র শোক প্রকাশ
চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, এমপি। মন্ত্রী আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় জানান, মইন উদ্দীন খান বাদলের মতো সাহসী, সৎ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ রাজনৈতিক নেতার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর কীর্তিময় রাজনৈতিক জীবন আমাদের সবসময় অনুপ্রেরণা যোগাবে। তিনি আমাদের শ্রদ্ধায় ও অনুপ্রেরণায় সব সময় বেঁচে থাকবেন। মন্ত্রী মরহুম মইন উদ্দীন খান বাদলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকবিস্তারিত পড়ুন
শেখ মো. নুরুল আমীন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত
‘শিক্ষাই জীবনের মূল ঝড়ে পড়া বিরাট ভুল, শিক্ষা মানুষের দিগন্তকে প্রসারিত করে।’ এ রকম শিক্ষানীয় নানান লেখাসহ দেয়ালে দেশের জাতীয় ফুল ফলের আঁকা ছবি ও রং দিয়ে সজ্জিত পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার ২৩নং দক্ষিন জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুদের কাছে বিদ্যালয়টি আর্কষনীয় ও আনন্দদায়ক করে তুলতে ওইসব শিক্ষানীয় লেখা ও শিক্ষার্থীদের স্বপ্নের রং দিয়ে সাজানো হয়েছে বিদ্যালয়টি। বিদ্যালয়ের ক্লাশরুমে দেয়ালে আঁকা আছে দেশের মানচিত্র। আছে বাংলা সাতদিনের নামসহ দেশের ঋতুচক্রর পরিচিতি। সবমিলিয়ে উপজেলার ২৩নং দক্ষিন জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দূর থেকে দেখলেই যে কারো মনে হতে পারে ছবির মতন। আরবিস্তারিত পড়ুন
