প্রধান সূচি

মোংলায় বণিক সমিতির নতুন আহবায়ক কমিটি

মোংলা বন্দর শহরের ব্যবসায়ীদের নিয়ে গঠিত বণিক সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের বাজার এলাকায় আলহাজ্ব এইচ এম দুলালের সভাপতিত্বে ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

আলহাজ্ব এইচ এম দুলাল আহবায়ক এবং আলহাজ্ব আবু তাহেরকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটি মোংলা বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক কার্যক্রম চালিয়ে যাবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial