প্রধান সূচি

কাঠালিয়ার মাদক ব্যবসায়ী সুলতান ভান্ডারিয়ায় গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ শনিবার বিকেলে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন জলিল চৌকিদারের বাড়ির সামনে রাস্তা থেকে সুলতান ফরাজী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।

আটক সুলতান ফরাজীর বাড়ি পার্শবর্তী ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুল হক ফরাজীর ছেলে।

ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, আটককৃতের বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial