দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই … শ ম রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। কারণ দেশে যত উন্নয়ন হয়েছে, সব আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাত ধরে হয়েছে। বাংলাদেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প আর কিছু হতে পারে না। সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নন্দিত নেতা। অতিসম্প্রতি তিনি বিশাল পরিমানের শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছেন। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়া করছে, বিনামূল্যে বই পাচ্ছে। বিদ্যালয়ে তাদের দুপুরের খাবারেরও ব্যবস্থা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এগুলো সম্ভব হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের কাইলানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র পুথিগত শিক্ষায় শিক্ষিত করলেই হবে না। তাদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। মদ, ইয়াবা, গাঁজা থেকে কিভাবে দূরে থাকতে হবে এটা তাদের শিক্ষাতে হবে। টাকার অভাবে কোন শিক্ষার্থীর লেখা-পড়া বন্ধ না হয়ে যায়। সেটা আপনারা আমাকে জানাবেন। প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে ওই শিক্ষার্থীর পাশে দাড়াবো।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশটা এখন উন্নয়নের মহাসড়কে উপনিত। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আপনারা আমাকে সহায়তা করুন। আমার একার পক্ষে সবকিছু সম্ভব নয়। আপনারা পাশে থাকলে অনুন্নত পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করা হবে। ইতোমধ্যে দৃশ্যমান অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অনেক উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এ অঞ্চলের উন্নয়নের জন্য মেঘা মেঘা প্রকল্প হাতে নেয়া হয়েছে। সরকারী খরচে এখানে একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে।
তিনি আরো বলেন, আজকে পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ। বেকুটিয়া ফেরিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। বেকুটিয়া ব্রীজের ৪০ ভাগ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কলাখালী থেকে ব্রীজ হবে। ইন্দুরহাট, স্বরূপকাঠী, কলারদোয়ানিয়ায় ব্রীজ হবে। স্বরূপকাঠী থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত চার লেনের রাস্তা হচ্ছে। পিরোজপুর-১ আসন হবে বাংলাদেশের উন্নত ও সমৃদ্ধ জনপদের একটি দৃষ্টান্ত। কোন জায়গায় ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা স্কুল, ভাঙ্গা কলেজ থাকবেনা। বিপন্ন মসজিদ থাকবেনা, বিপন্ন মন্দির থাকবেনা।
মন্ত্রী আরো বলেন, পিরোজপুরের বর্তমান পুলিশ সুপার এখানে যোগদান করার পর ইতোমধ্যে তিনি মাদকের বড় বড় কয়েকটি চালান ধরেছেন। ওই সকল মাদক ব্যবসায়ীদের গডফাদার, গডমাদার বা পৃষ্ঠপোষক কারা সেটাও এখন দেখার সময় এসেছে। কারা তাদের টাকার যোগান দিয়েছে। কেন একজন শিক্ষক স্কুলে না গিয়ে ফেনসিডিলের ব্যবসা করেছে। কার গাড়ীতে করে সে ঘুরে বেড়াতো। সেটাও এখন দেখার সময় এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আতিয়ার রহমান চৌধুরী নান্নু,
উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, তুহিন হালদার তিমির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমূখ।
