প্রধান সূচি

ইন্দুরকানীতে নিখোঁজের দুই দিন পরে যুবকের লাশ উদ্ধার ॥ গ্রেফতার-১

ইন্দুরকানীতে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজের দুই দিন পরে ধান ক্ষেতের মধ্যে এক যুবকের মাটি চাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক মোড়েলগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের সুতালড়ি গ্রামের আমজাদ মুন্সির ছেলে সাগর মুন্সি (২১)। এঘটনায় জড়িত সন্দেহে গতকাল রবিবার সকালে নিহতের খালাতো ভাই পাড়েরহাটের পূর্ব বাড়ৈখালী গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে আজাদ মোল্লা (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, নিখোঁজের বিষয়ে সাগরের শ্বাশুরি ফাহিমা বেগম গত শনিবার বিকালে ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরীর সূত্র ধরে ও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে খুনের সাথে জড়িত সন্দেহে আজাদ মোল্লা নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর আজাদ মোল্লার তথ্য অনুসারে রবিবার দুপুরে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর ইকরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধান ক্ষেতের মধ্যে তিন ফুট গভীর গর্তে মাটি চাপা দেয়া অবস্থায় সাগরের লাশ উদ্ধার করা হয়।

নিহত সাগরের শ্বাশুড়ী ফাহিমা বেগম জানা যায়, গত শুক্রবার বিকালে সাগর দড়িচর ইকর বুনিয়া গ্রামের একটি দোকানে কলা বিক্রি করতে যায়। সেখান থেকে বাড়ৈখালী বাজারের দিকে যাওয়ার সময় সাগরের খালাতো ভাই লাভলু তার উপর হামলা চালিয়ে লাভলুদের বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে সাগর নিখোঁজ হয়।

তিনি আরও জানান, গত ৭ থেকে ৮ মাস আগে সাগর ও তার খালাত ভাই দড়িচর ইকরবুনিয়া গ্রামের স্বপন সিকদারের ছেলে লাভলু সিকদার ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করত। সে সময় লাভলু ওই প্রতিষ্ঠান থেকে একটি গ্যাসের সিলিন্ডার চুরি করে বাড়িতে চলে আসে। পরে সাগরের কাছে কর্তৃপক্ষ সিলিন্ডারের কথা জানতে চাইলে সে সিলিন্ডারটি লাভলু চুরি করেছে বলে জানায়। লাভলু এ খবর জেনে সাগরের সাথে তর্কে জড়ায়।

ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, সাগর ইন্দুরকানীর পাড়েরহাটের উমেদপুর গ্রামের স্কুল ছাত্র সালাউদ্দিন আলোচিত হত্যা মামলার ৯ নাম্বার আসামী এবং গত ৭ সেপ্টেম্বর জামিনে মুক্তি পায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial