প্রধান সূচি

ভান্ডারিয়ায় দুই মাদক সেবীর কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়ায় হালিম খান (২২) ও শামীম (২২) নামের দুই মাদকসেবীকে পৃথক ভাবে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ১ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম।

জানাগেছে, ভান্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের কামাল খানের ছেলে হালিম খান ও একই এলাকার কবিরের ছেলে শামীম তাদের রান্না ঘরে বসে মাদক সেবনরত অবস্থায় আটক করে উপজেলায় নিয়ে আসলে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দ- প্রদান করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, দন্ডিতদের রবিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial