প্রধান সূচি

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার উদ্দেশ্য হতে হবে জ্ঞান ভিত্তিক শিক্ষা … তাসমিমা হোসেন

পিরোজপুর-২ আসনের সাবেক এমপি, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, বিশ^বিদ্যালয় ও মন্ত্রণালয়ের প্রণীত নীতিমালার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানেও নিজস্ব কর্ম পরিকল্পনা তৈরী করতে হবে। শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা প্রদানে গভর্নিং বডি ও শিক্ষকদের মধ্যে সমন্বয় সাধন তথা সেতুবন্ধন থাকলে ফলাফল সন্তোষজনক হয়। প্রতিষ্ঠানে অসংগতি, অসামঞ্জস্যতা তথা কোন ধরণের অনিয়ম কাম্য নয়। সার্টিফিকেট প্রদানের শিক্ষা ব্যবস্থার বদলে কর্মমুখী জ্ঞান ভিত্তিক প্রকৃত শিক্ষা দানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করাই সকলের উদ্দেশ্য হতে হবে।

বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরে মজিদা বেগম মহিলা কলেজের গভর্নিং বডির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় কলেজ অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন, গভর্নিং বডির সদস্য মনিরুল হক জোমাদ্দার, হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়া, গোলাম সরওয়ার জোমাদ্দার, সৈয়েদা জাহানারা বারী, ইউসুফ আলী আকন, কিরণ চন্দ্র বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial