কাউখালীতে বিশ্ব খাদ্য দিবস পালিত
‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের কাউখালীতে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। একই সাথে ‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলাকৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরিফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ কাইয়ুম, ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চাঁদ প্রমূখ।
Please follow and like us:
« পিরোজপুরে বিশ্ব খাদ্য অধিকার দিবস ক্যাম্পেইন অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মা সমাবেশ »
