প্রধান সূচি

চিতলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মা সমাবেশ

বাগেরহাটের চিতলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শেখ হেলাল উদ্দীন একাডেমীর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০১৮ সালে পিএসসি পরীক্ষায় শেখ হেলাল উদ্দীন একাডেমীর বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেখ হেলাল উদ্দীন একাডেমীর অধ্যক্ষ সুখময় ঘরামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, চিতলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, ডা. ইয়াকুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না কামাল, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, কালিদাস বড়াল ডিগ্রি কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নজরুল মুন্সী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial