প্রধান সূচি

কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে কাউখালীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্তর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরিফুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাউখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সোবাহান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial