ভাণ্ডারিয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের বাস্তবায়নে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসা মাল্টিপারপাস বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রাঙ্গনে “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝূঁকি হ্রাস করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। এ উপলক্ষে র্যলি, আলোচনা সভা ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহরা প্রদর্শণ করা হয়।
সভায় ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়উন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মো. ফারুক হোসাইন, মাদ্রাসার সুপার এ কে এম নজরুল ইসলাম প্রমূখ। পরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ১২সদস্যের টিম অত্যাধুনিক ইকুয়েবমেন্ট দিয়ে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুুতি মূলক এক মহরা প্রদর্শণ করেন।
এর পূর্বে সকাল ১১টায় ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল পদ্ধতিতে বলেশ্বর নদের শাখা কচাঁ নদী তীরবর্তী উপকূলীয় অঞ্চল ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসা মাল্টিপারপাস বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আওয়ামী লীগের সভানেত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুভ উদ্ধোধন করার পরে তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূঁ কামনা করে দোয়া করা হয়।
