প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় বাস চাপায় ব্যবসায়ী নিহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রবিবার সকালে ভাণ্ডারিয়া- বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাথর বাড়ির সামনের সড়কে মো. নুরুজ্জামান সুমন (৩৫) নামের ভাণ্ডারিয়া পপুলার রোডের এক কসমেটিক্স ব্যবসায়ী নিহত হয়েছে।

জানাগেছে, উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের খান বাড়ির আব্দুল মালেক খানের ছেলে সুমন সকাল সাতটার দিকে ফুটপাত থেকে পায় হেটে স্থানীয় ফায়ার সার্ভিস লাগোয়া তার ভগ্নিপতির বাসা থেকে বাজারে আসছিল এসময় বিপরিত দিক থেকে ঈগল পরিবহন (ঢাকা মেট্রো-ব -১৫১১৭৪) ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে দ্রুত গতিতে চালানোর ফলে পাথর বাড়ির সামনে বাসে চাপা পড়ে সুমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফরিদ উদ্দিন জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে নিহতের বড় ভাই মো. আক্তারুজ্জামান খান বাদি হয়ে ওই বাসের ড্রাইভার ও হেলপারকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। বাসটি পরিত্যাক্ত অবস্থায় আছে উদ্ধারের চেষ্টা চলছে এবং আসামীরা পলাতক রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial