ভাণ্ডারিয়ায় জেলে রফিকুল হত্যার আসামী মান্নান গ্রেফতার
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের এনায়েত খার ব্রিজ সংলগ্ন পোনা নদীতে মাছ শিকারের জন্য চরগড়া পাতাকে কেন্দ্র করে জেলে মান্নান অপর জেলে রফিকুলকে নৌকা থেকে নদীতে ফেলে দেয়। পরে রফিকুলের লাশ উদ্ধার করে ডুবুরিদল।
এ বিষয়ে মৃতের বাবা মোতালেব ওই দিন রাতেই মান্নানকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বরিশাল থেকে মান্নানকে গ্রেফতার করে রবিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
« চিতলমারীতে চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভাণ্ডারিয়ায় বাস চাপায় ব্যবসায়ী নিহত »
