প্রধান সূচি

ইন্দুরকানীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ইন্দুরকানীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ক্ষুদ্র চাষীদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় উপজেলার ৩টি ইউনিয়নের ৬টি কৃষক গ্রুপের মধ্যে ৬টি পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়। প্রতিটি মেশিনের মূল্য ৬৭ হাজার ৪ শত ৩৫ টাকা যার ৩০ শতাংশ কৃষক এবং ৭০ শতাংশ সরকার ভর্তুকি দিয়েছে। কৃষির আধুনিকায়ন ও কৃষি ক্ষেত্রে ব্যাপক প্রসার লাভের জন্য সরকার কৃষকদের মাঝে এসকল যন্ত্রপাতি বিতরণ করছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial