প্রধান সূচি

Monday, October 7th, 2019

 

বেশি দামে পেঁয়াজ বিক্রি ॥ ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাজারে প্রচলিত ৬৫-থেকে ৭০ টাকার চেয়ে বেশি দামে পিয়াজ বিক্রির কারনে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার মিয়ারহাট বন্দরের আড়তদারপট্টি এলাকায় পেয়াজের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লা আল মামুন বাবু অভিযানে নেতৃত্ব দেন। জানাগেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই দিন দুপুরে মিয়ারহাট বন্দরের ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আড়তদার জাহিদকে ৮ হাজার টাকা, বাদশাকে ৬ হাজার, মঞ্জুরুলকে ২ হাজার এবং তরিক, সোহাগ ও রুহুল প্রত্যেককে ৫ হাজার করে সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা করেন। এবিস্তারিত পড়ুন


বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বর্ণাঢ্য র‌্যালি

বিশ্ব বসতি দিবস ২০১৯ উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঢাকার শাহবাগস্থ ঢাকা ক্লাবের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি। র‌্যালি উদ্বোধনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, “সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিশ্ব বসতি দিবস উদযাপন করছে। এবারে প্রতিপাদ্যের মূল কথা ‘অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করে সেটাকে কাজে লাগানো।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে সকলের জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন। এটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিশ্ব বসতি দিবস পালিত

“বর্জ্যকে সম্পদে পরিণত করতে, অত্যাধুণিক প্রযুক্তির ব্যবহার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস-২০১৯। সোমবার সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে একটি বণার্ঢ্য র‌্যালী সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্ব নাথ বনিক, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাছিম আলী প্রমুখ।


ইন্দুরকানীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ইন্দুরকানীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ক্ষুদ্র চাষীদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় উপজেলার ৩টি ইউনিয়নের ৬টি কৃষক গ্রুপের মধ্যে ৬টি পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়। প্রতিটি মেশিনের মূল্য ৬৭ হাজার ৪ শত ৩৫ টাকা যার ৩০ শতাংশ কৃষক এবং ৭০ শতাংশ সরকার ভর্তুকি দিয়েছে। কৃষির আধুনিকায়ন ও কৃষি ক্ষেত্রে ব্যাপক প্রসার লাভের জন্য সরকার কৃষকদের মাঝে এসকল যন্ত্রপাতি বিতরণ করছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইনবিস্তারিত পড়ুন


মৃত্যু ভেবে স্বামীর পলায়ন!

মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে স্ত্রী‘র ওপর অমানুষিক নির্যাতন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যৌতুকের দাবীতে নাগ্রাভাঙ্গা গ্রামে রিনা বেগম (২৮) নামে এক গৃহবধূঁর ওপর অমানুষিক নির্যাতত চালিয়েছে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় রিনা বেগম বাদী হয়ে  রবিবার রাতে তার স্বামী বাদল (৩৫), শ্বশুর ফজলুল হক হাওলাদার (৫৫), শ্বাশুরী রাবেয়া বেগম (৫০) ও ননদ জেসমিনকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাদুরা গ্রামের আলম হাওলাদারের মেয়ে রীনা বেগমকে ১২ বছর আগে পাশেরে নাগ্রাভাঙ্গা গ্রামের ফজলুল হক হাওলাদারে ছেলে বাদল হাওলাদারের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৯ বছর বয়সী একটি পুত্রবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আবারো মাছ ধরার নিষেধাজ্ঞা ॥ জেলেদের মাঝে চরম ক্ষোভ

বঙ্গোপসাগরে  ইলিশ মৌসুমে সব ধরণের মাছ জেলেদের আহরণে নিষেধাজ্ঞার খবরে জেলে ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে। কাঙ্খিত মাছ না পাওয়ায় একদিকে জেলেরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। এর মধ্যে আবারও ২২ দিনের অবরোধের মুখে পড়ছে জেলেরা। সরকারি নির্দেশনা অনুযায়ী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সাগরে সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। এর আগে ৬৫ দিনের নিষেধাজ্ঞায় ছিল জেলেরা। তবে ৫ মাসের মৌসুমে তিন মাস মাছ ধরা বন্ধ থাকায় দেশের জেলেরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। ওই সময় বেকার থাকায় ঋণে পড়ছে অনেকেই। এতসব ক্ষতি মেনে নিয়ে বাংলাদেশিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিশ্ব শিশু দিবসে র‌্যালী

‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব শিশু দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত উজ্জামান, বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ব্রাকের জেলা প্রতিনিধি মারুফ পারভেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা র‌্যালীতেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial