প্রধান সূচি

বাগেরহাটে বিশ্ব শিশু দিবসে র‌্যালী

‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব শিশু দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত উজ্জামান, বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ব্রাকের জেলা প্রতিনিধি মারুফ পারভেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা র‌্যালীতে অংশগ্রহন করেন।

এদিকে একইদিন সকালে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাগেরহাট গনপূর্ত বিভাগের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial