তথ্য অফিসের উদ্যোগে কাউখালীতে উঠান বৈঠক
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার সকালে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ হলরুমে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম সিপাহী, সচিব মো. ফিরোজ আহম্মেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ এবং ডেঙ্গু প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় ইউপি সদস্য, স্থানীয় মহিলাসহ বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
