বাগেরহাট আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বাগেরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট স্টেডিয়ামের সামনে কাবাডি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও জেলা তাঁতী লীগের আহবায়ক তালুকদার আব্দুল বাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ালী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, শ্রম সম্পাদক সরদার বদিউজ্জামান, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফা খানম প্রমুখ।
সম্মেলন শেষে ভোটের মাধ্যমে আষিশ রায়কে সভাপতি ও তালুকদার মো. তারিককে সাধারণ সম্পাদক করে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
