প্রধান সূচি

নাজিরপুরে ৪ বছরের শিশু ধর্ষণ ॥ কিশোর গ্রেফতার

জেলার নাজিরপুর উপজেলায় ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ সুজন শেখ (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে।

শনিবার সকালে উপজেলার মাটিভাঙ্গা এলাকা থেকে সুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর উপজেলার মুগারঝোর গ্রামের জুলহাস শেখের ছেলে। সে স্থায়ীভাবে উপজেলার মাটিভাঙ্গা এলাকায় দাদী বেগমের কাছে বসবাস করে আসছে। ধর্ষণের শিকার ওই শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষক সুজন পেশায় একজন ভ্যান চালক।

ভুক্তভোগী শিশুটির মা জানান, শিশুটিকে ধর্ষক সুজন শেখ গত বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে ডাব খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে তার (ধর্ষক) দাদীর ঘরে নিয়ে ধর্ষণ করে। পরের দিন শিশুটি তার মাকে জানায় সুজন তার যৌনাঙ্গে মারছে। পরে মা বিষয়টি দেখে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী ইসমত জাকিয়া (এ্যানী) জানান, শিশুটিকে চিকিৎসার জন্য শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে আসা হলে তার যৌনাঙ্গের অবস্থা খারাপ মনে হলে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসাপাতালে প্রেরণ করা হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে ধর্ষক সুজন শেখকে মাটিভাঙ্গা এলাকা থেকে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial