নাজিরপুরে সুপারী গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জেলার নাজিরপুরে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. আজাহার শেখ (৫৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। নিহত আজাহার শেখ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের মৃত ইয়াছিন শেখের ছেলে।
নিহতের ছেলে মো. বেল্লাল হোসেন শেখ জানান, তার পিতা শনিবার সকালে একই ইউনিয়নের জয়পুর গ্রামের ভগরথি শীলের বাড়িতে শ্রমিক হিরেবে সুপারি পাড়তে যান। সকাল ৭টার দিকে একটি সুপারি গাছে উঠলে গাছটি ভেঙ্গে তিনি পাশে থাকা খালের পানিতে পড়ে যান। পরে উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে সাড়ে ৭টার দিকে নাজিরপুর হাসপাতালে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী ইসমত জাকিয়া (এ্যানী) জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
Please follow and like us:
« রাজনীতি শত্রুতে পরিনত হলে দেশের, জাতির, এলাকার উন্নয়ন ব্যাহত হয় … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত »
