প্রধান সূচি

ইন্দুরকানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা ॥ খবর শুনে মায়ের মৃত্যু

মায়ের উপর অভিমান করে ইন্দুরকানীতে রেশমা আকতার (১২) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করে। তার আত্মহত্যার খবর শুনে শুক্রবার সকালে হার্টষ্ট্রোক করে মায়ের মৃত্যু হয়েছে। নিহত রেশমা আকতার উপজেলার উত্তর বালিপাড়া গ্রামের জব্বার বেপারীর মেয়ে ও উত্তর বালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে মা মিনারা বেগম রেশমাকে মাঠ থেকে হাঁস আনতে বললে সে কথা না শুনে ঘরে বসে থাকে। এ নিয়ে মায়ের সাথে রেশমার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মা রাগ করে রেশমাকে জুতাপেটা করে। এঘটনায় মায়ের উপর অভিমান করে রেশমা সন্ধ্যায় ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে। পরে স্বজনরা টেরপেয়ে তাকে  দ্রুত উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় রেশমা মারা যায়। রেশমার মৃত্যুর খবর শুনেই তার মা মিনারা বেগম ষ্ট্রোক করে এবং শুক্রবার সকালে মারা যায়।

রেশমার ভাবী শিল্পী আক্তার জানান, এক মাস আগে এলাকার মোতালেব চৌকিদারের ছেলে শফিকুল ইসলামের সাথে রেশমার বিয়ের কথা ঠিক হয়েছিলো। ছেলের মা রেশমাকে আংটিও পড়িয়ে গেছে। এ নিয়ে পরিবারের মধ্যে রেশমার অভিমান সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার বিকালে তার মা রাগ করে জুতাপিটা করলে রেশমা কীটনাশক পান করে মারা যায়।

ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন জানান, মায়ের উপর রাগ করে রেশমা ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করে। এ খবর শুনে তার মা মিনারা বেগম (৫০) ষ্ট্রোক করে মারা যায়। রেশমার লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিকারের কাছে হস্তান্তর করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial