প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভ অনুষ্ঠিত

জেলার ভান্ডারিয়া উপজেলায় বৃহস্পতিবার উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা সভা, মাসিক সমন্বয় সভা, শিক্ষা কমিটির সভা, আইসিটি বিষয়ক সভা, ইলিশের প্রজনণ মৌসুমে মা ইলিশ রক্ষা বিষয়ক সভাসহ ৬টি সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শিক্ষা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ এবং বাকি পাঁচটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম।

এসব সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ওসি তদন্ত মো. মোস্তফা হোসাইন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, মো. শামসুউদ্দিন হাওলাদার, মো. হুমায়উন কবির, খান এনামুল কবির পান্না, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু প্রমুখ।

আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপজেলার যে সকল স্থানে সরকারি জমিতে বিশেষ করে নদী এবং খালের উপর অবৈধ স্থাপনা, এক বছরের লিজি জমিতে পাকা, আধাপাকা ভবন নির্মান উচ্ছেদ কাজে সরকারি কর্মকর্তাদের কাজে সহায়তা করার জন্য স্ব স্ব স্থানের নির্বাচিত জনপ্রতিনিধিসহ সচেতন জনগণকে সহায়তা করার আহবান জানানো হয়।

এছাড়া শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে শিক্ষকদের আন্তরিক হওয়া, অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি খোঁজ খবর রাখা এবং স্কুল, কলেজ চলাকালীন সময়ে বখাটের উৎপাত বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি বৃদ্ধি, পৌর শহরের ভান্ডারিয়া বাজারের ফুটপাত রক্ষায় অবৈধ ভাসমান দোকানে মোবাইল কোর্ট বাড়ানো, সড়ক দুর্ঘটনা এড়াতে ওভার ব্রিজের উপর এবং বাজারে যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধে প্রশাসনের কাজে সহায়তা করা, বাজারে উচ্চ শব্দে মাইকিং বন্ধে প্রশাসনের কাজে সহায়তা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial