কাউখালীতে মিনা দিবস পালিত
‘মনের মতো স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণিল সাজে সজ্জিত শিক্ষার্থীদের নিয়ে র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক বিদ্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ ফকির, শিক্ষা উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু, শিক্ষক লিটন কৃষ্ণ কর, বিথীকা সাহা, মেরিনা আক্তার, আল মামুন খান প্রমুখ।
এদিকে, র্যালি শেষে সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় শিশুরা মিনা রাজুর বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
