প্রধান সূচি

বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগারে আলাল শেখ (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতির মৃত্যু হয়। রবিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে আলালের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। কারাগারে আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহার নামীয় আসামী ছিলেন। আলাল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার সোনাকুড়া-উত্তরপাড়া গ্রামের আফাজ উদ্দীন শেখের ছেলে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে কারাগারে থাকা মাদক মামলার আসামী আলাল শেখের হঠাৎ করে বুকে ব্যাথা শুরু হয়। এসময় আমরা তাকে এ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে আলালের মৃত্যু হয়। আলাল শেখ গত ১৬ জুন থেকে বাগেরহাট জেলা কারাগারে আটক ছিলেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহার নামীয় আসামী ছিলেন। ময়না তদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরান মোহম্মদ জানান, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়া যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial