প্রধান সূচি

Sunday, September 22nd, 2019

 

আইন ও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সরকারের স্বার্থ বিনষ্ট করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর, সংস্থার কোন কর্মকান্ডে নিয়মের ব্যত্যয় ঘটানো যাবেনা। নিয়মের বাইরে কোন নথি উপস্থাপন করা যাবে না। ব্যত্যয় হলে যে কর্মকর্তার মাধ্যমে নথি এসেছে, তিনি এর জন্য দায়ী হবেন। এ ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে। প্রত্যেকটি নথি যতœ নিয়ে দেখতে হবে। আইন ও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সরকারের স্বার্থ বিনষ্ট করা হলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ রবিবার বিকেলে সচিবালয়স্থ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্তবিস্তারিত পড়ুন


রাষ্ট্রীয় সম্পদের সদ্ব্যবহারের ক্ষেত্রে কোন শৈথিল্য কাম্য নয় … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তদারকি, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা আবশ্যক। এ ক্ষেত্রে বাস্তবায়ন কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও জনগণকে সম্মিলিতভাবে সচেতন ও সক্রিয় থাকতে হবে। প্রাপ্ত রাষ্ট্রীয় ও স্থানীয় সম্পদের যথাযথ সদ্ব্যবহারের ক্ষেত্রে কোন ধরণের শৈথিল্য কাম্য নয়। তিনি আজ রবিবার বিকেলে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশে আরও বলেন, উপজেলা পর্যায়ের সকল ধরণের কাজ সুসম্পন্ন করার জন্য যোগ্য ও দক্ষ নেতৃত্ব সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান ও মেম্বর এবংবিস্তারিত পড়ুন


প্রাকৃতিক কারণে ঘেরে মড়ক

চিতলমারীতে চরম হতাশায় কয়েক হাজার চিংড়ি চাষি

বাগেরহাটের চিতলমারীতে আবহাওয়া জনিত প্রাকৃকিত কারণে চিংড়ি ঘেরে মহামারি আকারে মড়ক দেখা দিয়েছে। এতে কয়েক হাজার চিংড়ি চাষির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এ সুযোগে কতিপয় অসাধু মেডিসিন দোকানিরা চিংড়ি ঘেরের পানি শোধন ও মড়ক ঠেকানোর নামে লাখ লাখ টাকা চাষিদের থেকে লুফে নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা গেছে, সাদা সোনা খ্যাত চিংড়ি চাষের উপর নির্ভরশীল এলাকার অধিকাংশ চাষিরা। উপজেলার আবাদি-অনাবাদি জমিতে ব্যাপক ভবে চিংড়ি চাষের মাধ্যমে এসব চাষিরা ভাগ্য বদলের স্বপ্ন দেখলেও এখন সেটি ভেস্তে যেতে বসেছে। অবহাওয়া জনিত কারণে গত কয়েক দিনে হাজার-হাজার চিংড়ি ঘেরে মহামারী আকারেবিস্তারিত পড়ুন


বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগারে আলাল শেখ (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতির মৃত্যু হয়। রবিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে আলালের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। কারাগারে আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহার নামীয় আসামী ছিলেন। আলাল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার সোনাকুড়া-উত্তরপাড়া গ্রামের আফাজ উদ্দীন শেখের ছেলে। বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে কারাগারে থাকা মাদক মামলার আসামী আলাল শেখের হঠাৎ করে বুকে ব্যাথা শুরু হয়। এসময় আমরা তাকে এ্যাম্বুলেন্সে করে চিকিৎসারবিস্তারিত পড়ুন


রামপালের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ধর্ষণ ও অর্থ বাণিজ্যের অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রামপাল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. হামীম নূরীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও রামপাল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার মো. হামীম নূরী রামপাল উপজেলার শ্রিফলতলা এলাকার মোহাম্মাদ নূরীর ছেলে। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। জানা গেছে, গোপালগঞ্জ এলাকার জনৈক নারীকে পুলিশের চাকুরী পাইয়ে দেয়ার কথা বলে অর্থ গ্রহন ও ধর্ষণের অভিযোগে বাগেরহাটের ফকিরহাট থানায় ও বাগেরহাট আদালতেবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে ধারণ করতে হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও বাঙালি অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তাঁর জীবনের আরাধ্য সাধনা ছিলো পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করে একটি শোষণহীন, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে, বিশ্বাসে, নৈতিকতা ও মূল্যবোধে ধারণ করতে হবে। একই সাথে বঙ্গবন্ধু কী চেয়েছিলেন, কীভাবে দেশটাকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চেয়েছিলেন, সে জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। শনিবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী সামনে রেখেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial