প্রধান সূচি

খুলনা-মোংলা রেল লাইন প্রকল্পে ভূমি অধিগ্রহনে ৭ কোটি টাকার চেক প্রদান

বাগেরহাটে নির্মানাধীন খুলনা-মোংলা রেল লাইন প্রকল্পের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ১২৭ জন জমির মালিককে ৬ কোটি ৯৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাঝে চেক বিতরন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হেসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাস, শিক্ষাবিদ প্রফেসর মোজাফফর হেসেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল তালুকদার বাকী প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial