প্রধান সূচি

কাউখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণসহ ৭ দফা দাবীতে কাউখালীতে প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন করেছে।

কাউখালী উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার বিকেল ৩ টায় ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়। বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ ফকির, যুগ্ম সম্পাদক লিটন কৃষ্ণ কর, শিক্ষক নেতা আল মামুন, মেহেরুন্নেসা, হুমায়ুন কবির প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, দেশের প্রাথমিক সহকারী শিক্ষকরা বেতন বৈষম্য দূরীকরণের জন্য দীর্ঘদিন ধরে ১১তম গ্রেডের জন্য আন্দোলন করে আসছেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সচিব গ্রেড পরিবর্তনের প্রস্তাব পাঠান। গত ৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় একটি চিঠির মাধ্যমে জানিয়েছে যে, শিক্ষকদের বেতন গ্রেড যথাযথ ও সঠিক থাকায় গ্রেড উন্নীতকরণের সুযোগ নেই। কিন্তু আমরা বলতে চাই, গ্রেড যথাযথ নেই। বরং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দিতে হবে। তারা অনতিবিলম্বে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠাতে আহ্বান জানান।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, চিরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আমরাজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দোহা চাঁদ, মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, মাধ্যমিক শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সভাপতি কিরণ চন্দ্র হালদার প্রমূখ।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial