প্রধান সূচি

কাউখালীতে শিশুদের মধ্যে ফল উৎসব

পিরোজপুরের কাউখালীতে শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের ১৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিশুদের নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল লতিফ খসরু এই উৎসবের আয়োজন করেন। শিশুদের মধ্যে মৌসুমী ফল মাল্টা বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু বলেন, শিশুদের মধ্যে মৌসুমী ফল বিতরণ করতে পেরে আমার খুব ভাল লাগছে। আমি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আগামী এইসব শিশুদের জন্য বড় কোন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের আহ্বান জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial