দূর্গা পুজা ভান্ডারিয়ায় উপলক্ষে পূজা উদ্যাপন পরিষদের সভা
জেলার ভান্ডারিয়ায় শুক্রবার উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দির মিলনায়তনে হিন্দু ধর্মাবলম্বীদের বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূগা পূজা উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সহ-সভাপতি রতন লাল ভৌমিক, জগদীস চন্দ্র রায়, দিলীপ কুমার হালদার, অবনি ভুষন হাওলাদার, বিধান চন্দ্র চক্রবর্তী, রমনি রঞ্জন মৃধা, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, মদন মোহন জিউর মন্দির কমিটির সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার প্রমুখ।
সভায় ভান্ডারিয়া পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৪৩টি মন্দির ও মন্ডপ কমিটির সভাপতি, সম্পাদক এবং ২২টি জগদ্বাত্রী পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
