প্রধান সূচি

চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মান শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে কালিদাস মজুমদার (২৬) নামে এক নির্মান শ্রমিক মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা উপজেলার সদর ইউনিয়নের পাড় ডুমুরিয়া গ্রামে একটি মসজিদের নির্মান কাজ করার সময় অসাধানতাবসত রডের সাথে বিদ্যুতের তার স্পর্শ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। বিদ্যুৎস্পর্শে মৃত কালিদাস মজুমদার পাড় ডুমুরিয়া গ্রামের ক্ষিরোদ মজুমদারের ছেলে। মৃত্যুকালে কালিদাস মজুমদার বৃদ্ধা মা, স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। তার করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial