পিরোজপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ
পিরোজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি-২০১৯ পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে পিরোজপুর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন জাতের ফলের চারা বিতরণ করা হয়।
র্যালী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসব অনুষ্ঠানে জেলা কমান্ডেন্ট সাজ্জাদ মাসুদ, সার্কেল এডজুটেন্ট শফিকুর ইসলাম, নাজিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা টিপু সুলতান, মঠবাড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনির হোসেন, সদর টিআই কবির হোসেনসহ আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« মোংলা বন্দরের শিপিং ব্যবসায়ী চাঁদাবাজ চক্রের কবলে জিম্মি : কোটি টাকা চাঁদা দাবী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড চূড়ান্ত সংস্করণ গেজেট আকারে প্রকাশের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর কাছে হস্তান্তর »
