প্রধান সূচি

ভান্ডারিয়ায় গাছ থেকে পড়ে শ্রকিকের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় ইব্রাহিম (৫০) নামের এক দিনমজুরের গাছ থেকে পরে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তার নিজ বাড়ী পার্শ্ববর্তী কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ভান্ডারিয়ায় উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের জনৈক দুলাল মৃধার বাড়িতে দিনমজুর মো. ইব্রাহিম কাজে এসে একটি রেইনট্রি গাছের ঢাল কাটতে উঠে। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভান্ডারিয়া ওসি এস. এম. মাকসুদুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়ায় ময়না তদন্ত করা হয়নি। নিহত ইব্রাহিম পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের মৃত ইছাহাকের ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial