প্রধান সূচি

চিতলমারীতে নবলোক পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩ টায় বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম ভবনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নবলোক পরিষদের শাখা ব্যবস্থাপক গৌতম মল্লিক চৌধুরী, প্রোগ্রাম অফিসার পুলক চন্দ্র সরকার, এভিসিএফ প্রহলাদ মন্ডল প্রমুখ। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial